কালো চাল

195.00৳ 

  •  Size Guide

    Size Guide

  •  Ask a Question
  ... people are viewing this right now
Compare
  Share
‼️ ফ্রি ডেলিভারি – ১০ কেজি অর্ডার এ জেলা সদর কুরিয়ার শাখায় ‼
(AJR / সুন্দরবন কুরিয়ার)
প্রিমিয়াম গ্রেড চাল, নিজস্ব আবাদ করা, খুদ, তুষ, কুড়া, ধান, কাকড় ঝাড়ানো বাছানো পরিষ্কার চাল।
বর্তমান লটের চালের ছবি কমেন্ট সেকশনে, অথবা ইনবক্স করুন কাইন্ডলি।
*সর্বনিম্ন ৫ কেজি অর্ডার এর ক্ষেত্রে এই স্পেশাল প্রমোশনাল প্রাইজ প্রযোজ্য। ৫ কেজির নিচে অর্ডার এর ক্ষেত্রে রেগুলার প্রমোশনাল প্রাইজ ২১৫ টাকা প্রতি কেজি প্রযোজ্য।
💢 ইন্দোনেশিয়ান জাতের কালো চাল, বাংলাদেশে উৎপাদিত। 💢
‼️এন্থোসায়ানিন এন্টিঅক্সিডেন্ট এ পরিপূর্ন সম্পূর্ন ফাইবার যুক্ত চাল‼️
🚛 সমগ্র বাংলাদেশ জেলা সদর কুরিয়ার শাখায় ডেলিভারি অথবা হোম ডেলিভারি, ওজন অনুযায়ী কুরিয়ার কম্পানির নির্ধারিত চার্জ প্রযোজ্য।
💢 ৫ কেজির নীচে যেকোনো অর্ডার এ ২০ টাকা সার্ভিস চার্জ রাখতে হচ্ছে আর চালের দাম হবে রিটেইল প্রাইসে।
💢 ডেলিভারি লিড টাইম সর্বোচ্চ ৩ দিন।
💢 রিপ্লেসমেন্ট রিটার্ন রিফান্ড পলিসি:
চাল পাবার পর ৩ দিনের মধ্যে গুনগত মান এর সমস্যা মনে হলে, ছবিতে দেখানো চালের সাথে না মিললে ১০০% ক্যাশ রিফান্ড। ৩ দিনের মধ্যে জানাতে হবে অবশ্যই, নিজ খরচে পন্য ফিরিয়ে এনে ৭ দিনের মাঝে রিফান্ড সেটেল্মেন্ট করে দেয়া হবে।
কালো চাল পরিচিতি:
আদি উতপত্তি জাপান হলেও যুগে যুগে এই চাল ঐতিহাসিক ভাবে শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্যই চাষাবাদ হতো চায়না তে, সাধারন জন্যগনের জন্য ছিল নিষিদ্ধ। একারনে এই চালের নাম ফরবিডেন রাইস বা নিষিদ্ধ চাল বলেই পরিচিত ছিল। পরবর্তীকালে, ভিতেতনাম, তাইওয়ান এই এশিয়ান দেশ গুলিতে বানিজ্যিক চাষাবাদ করা হয় এখনো যার চাহিদা বিশ্ব জুড়ে এর পুষ্টিগুন ও নানা বিধ উপকারিতার জন্য।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই চালের বানিজ্যিক উতপাদন হচ্ছে এবং গুগল নিউজ অনুযায়ী সমগ্র বিশ্বে কালো চাল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে চতুর্থ।
পুষ্টি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, কালো চালের ভাত সাদা ভাতের চেয়ে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ, স্বাস্থ্যকর এবং কালো চালের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি। বিশেষ করে ক্যান্সার রোগ প্রতিরোধে কালো চাল অনন্য। এ চাল সাদা চালের মতো নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় না বলে এর উপকারিতা অনেক পাওয়া যায়। একদিকে এ চালে শর্করার পরিমাণ সাদা চালের চেয়ে কম, অন্যদিকে আঁশ ও ভিটামিন বি-এর পরিমাণ বেশি।
কালো চালে এন্টিঅক্সিডেন্ট আছে প্রচুর, আছে আয়রন। আমিষের পরিমাণ অন্যান্য চালের চেয়ে প্রায় ৮.৫ ভাগ বেশি। পানিতে দ্রবীভূত অ্যান্থোসায়ানিন মূলত এর কালো বর্ণের জন্য দায়ী।
এসব চালে চিনির পরিমাণ খানিকটা কম। তবে রয়েছে বাড়-বাড়তির আঁশ। সে আঁশ হৃদরোগের সৃষ্টির ঝুঁকি হ্রাস করে বলে তথ্য দিচ্ছেন পুষ্টিবিদরা। এ চালে রয়েছে ভিটামিন ‘ই’। এটি আর একটি এন্টিঅক্সিডেন্ট উপাদান।
সাদার চেয়ে কালো চালে ক্যালোরির পরিমাণ কম, উল্টো পাওয়া যায় উদ্ভিজ্জ প্রোটিন। ফ্ল্যাভোনয়েড ফাইটোনিউট্রিয়েন্টের কারণে নানা রোগের সঙ্গে যোঝার ক্ষমতা তৈরি হয় শরীরের, মস্তিষ্ক সুস্থভাবে কাজ করতে পারে। শরীরে কোনো প্রদাহ থাকলে তাও কমিয়ে দেয়। সুস্থ রাখে হৃদয় আর লিভার, কমায় অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা। এটি গ্লুটেন-মুক্ত ও হজম সংক্রান্ত গোলমালে যারা ভুগছেন, তারাও নিশ্চিন্তে খেতে পারেন।
🫕 কালো চালের ভাত রান্নার কিছু টিপস
👉 ফাইবারের সম্পুর্ন আবরন থাকায় কালো চালের ভাত রান্না হতে বেশ অনেকটা সময় লেগে যায়, তাই অনেকে আগে থেকে ভিজিয়ে রাখেন। কালো চাল পানিতে ভিজিয়ে রাখলে এন্থোসায়ানিন দ্রবীভূত হয়ে পানি অনেক টা বেগুনী বর্ণ ধারন করে যেটা আতব কালো চালের একটা স্বাভাবিক বৈশিষ্ঠ্য। চাল ভেজানো পানি ফেলে না দিয়ে সেটা দিয়েই রান্না করা উত্তম সম্পূর্ণ পুষ্টিগুন পাবার জন্য।
👉 রান্না হতে মোটামুটি আধা ঘণ্টা অথবা ৪০ মিনিট মতো সময় লাগে এবং রান্নার পর ভাত কালচে বেগুনী বর্ণ ধারণ করে ও ভাত আঠালো হয়।
👉 যতটা চাল, তার দ্বিগুণ পানি দিতে হয় সাধারণত। তবে যারা মাড় বাদ দিয়ে ভাত খেতে অভ্যস্ত, তারা আরও একটু বেশি পানি দিতে পারেন।
👉 অনেকে কালো চাল দিয়ে পায়েসও রান্না করে খান, চমৎকার বর্ণ ধারণ করে সেই পায়েস।
👉 ভাত স্টিকি না করবার জন্য অনেকে রাইস কুকার এ ভাপে রান্না করেন এই চাল, কিন্তু সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
👉 এর বাহিরর গুগল করলেই পাওয়া যাবে কালো চালের বিভিন্ন মুখরোচক রেসিপি। আমরাও পেজ এ রেসিপি পোস্ট করবার চেষ্টা করবো রিসেন্টলি।
অর্ডার করতে ইনবক্স, অথবা, whatsapp/call: 01829-406070
১০০% রিটার্ন রিফান্ড পলিসি বিস্তারিত পেজ ইনফো তে।
Weight 1 kg
Categories: ,
My Cart
Wishlist
Recently Viewed
Categories
কালো চাল

কালো চাল

195.00৳ 

Request a Call Back

    কালো চাল

    কালো চাল

    195.00৳ 

    Ask a Question

      Select at least 2 products
      to compare